ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এর আগে মে মাসে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ছিল ১৩০ টাকা। তবে ডিজেলের দাম পূর্বের মতো ১১৫ টাকাই রাখা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসেই দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। এর আগে গত ১৮ এপ্রিল ও ৩০ এপ্রিলেও জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল সরকার।
জুন মাস থেকে কার্যকর হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম। পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়লেও অপরিবর্তিত থাকছে ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে এই সমন্বয় করেছে সরকার।



0 মন্তব্যসমূহ