Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের বাঁশখালীতে লগি-বইঠা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ধাওয়া দিল পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে লগি-বইঠা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ধাওয়া দিল পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে লগি-বইঠা নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ব্যানার সামনে রেখে মিছিল করছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বেশ কয়েকজনের হাতে রঙিন লগি-বইঠা দেখা যায়। মিছিলটি বাজার এলাকায় গিয়ে থামলে সেখানে একজনকে বক্তব্য দিতেও দেখা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, আশপাশে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং অংশগ্রহণকারীদের ধাওয়া দেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংক্ষেপে:
চট্টগ্রামের বাঁশখালীতে লগি-বইঠা নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দেয়।
চট্টগ্রামের বাঁশখালীতে লগি-বইঠা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ধাওয়া দিল পুলিশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ