ইরানে দীর্ঘ সময় আটক থাকার পর মুক্তি পেয়েছেন ১০ ভারতীয় নাবিক। ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর ইরান সরকার তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং জানিয়েছে, গত বছরের জুলাই মাসে জাস্ক বন্দরের কাছে এমভি হারবার ফিনিক্স নামক একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার পর এই নাবিকদের আটক ও কারারুদ্ধ করা হয়েছিল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত নাবিকরা বর্তমানে নিরাপদ রয়েছেন এবং তাদের দ্রুততম সময়ের মধ্যে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাহাজ ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, এমভি হারবার ফিনিক্স পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার। তবে জাহাজটি ঠিক কী কারণে জব্দ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরানে দীর্ঘ সময় আটক থাকার পর মুক্তি পেয়েছেন ১০ ভারতীয় নাবিক। ভারতের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে তারা নিরাপদ রয়েছেন এবং দ্রুতই দেশে ফিরবেন।



0 মন্তব্যসমূহ