Recents in Beach

ব্রেকিং নিউজ

রামুতে বিএনপির আলোচনা সভায় লুৎফুর রহমান কাজলের হুশিয়ারি: মাদক ও চোরাচালানে জড়ালে দায় নেবে না দল

রামুতে বিএনপির আলোচনা সভায় লুৎফুর রহমান কাজলের হুশিয়ারি: মাদক ও চোরাচালানে জড়ালে দায় নেবে না দল

সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, সংকট মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়াই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সম্মুখ সমরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। অল্প সময়ের শাসনামলে তিনি বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করতে অনন্য ভূমিকা রেখেছিলেন। গত ৩১ মে রবিবার বিকেলে রামু উপজেলা বিএনপির উদ্যোগে বাঁকখালী মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুৎফুর রহমান কাজল নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের নাম ব্যবহার করে মাদক ব্যবসা, গরু চোরাচালান বা কোনো আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে বিএনপি তার দায়ভার গ্রহণ করবে না। মন্ত্রী বা এমপির নাম ভাঙিয়ে অপকর্ম করার অধিকার কাউকে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, নেতাকর্মীদের সুদৃঢ় ঐক্যের কারণেই জাতীয় নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হয়েছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রার্থীদের জয়ী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ ও শেখ আবদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামান শাহীন, মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামু প্রেস ক্লাব সভাপতি এম আবদুল্লাহ আল মামুন। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম ফরিদুল আলম, মির্জা নুরুল আবছার, লিয়াকত আলী খান, গোলাম কবির সওদাগর, আবদুর রহিম, ফয়সাল কাদের, আবদুল আলিম, ছৈয়দ আলম, মহিব্বুল্লাহ, মুসলেহ উদ্দীন, ডা. ইব্রাহীম বাবুল, শাহনুর উদ্দীন বাবু, জয়নাল আবেদীন, আনছারুল হক, মনজুর আলম, উপজেলা যুবদল সভাপতি জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম এবং শ্রমিক দল সভাপতি জাহিদুল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষেপে:
রামুতে বিএনপির আলোচনা সভায় লুৎফুর রহমান কাজল বলেন, মাদক বা চোরাচালানে জড়ালে দল দায় নেবে না। ঐক্যবদ্ধ থেকে আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
রামুতে বিএনপির আলোচনা সভায় লুৎফুর রহমান কাজলের হুশিয়ারি: মাদক ও চোরাচালানে জড়ালে দায় নেবে না দল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ