Recents in Beach

ব্রেকিং নিউজ

সৈয়দপুরের কামারপুকুর থেকে মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ সাদিকউর রহমান শাহ্ (স্কলার): নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন থেকে জাহেদা বেগম (৩৫) নামে এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কামারপুকুর বাজার সংলগ্ন বাগডোকরা নদীর পার থেকে ওই মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জাহেদা বেগম ওই এলাকার একটি কোল্ড স্টোরেজের কুলি সর্দার আতিয়ার রহমানের স্ত্রী। তারা নদীর পাড়ে একটি ঝুপড়ি তৈরি করে বসবাস করতো। জাহেদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক ভাবে মরা দেহের শরীরে কোন প্রকার আঘাতের আলামত পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ