আসন্ন পূজায় চট্টগ্রাম সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই সফরে তিনি নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। আগামী মঙ্গলবার ২০ অক্টোবর সন্ধ্যা ৬টায় জেএম সেন হলে উপস্থিত থেকে পূজা পরিদর্শনের কথা রয়েছে তাঁর। গত বৃহস্পতিবার ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সন্ধ্যা ৬টায় জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনের পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি রংপুর ও রাজশাহী সফর করবেন বলে জানা গেছে। এরপর ওই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট সর্বশেষ চট্টগ্রামের বাঁশখালী সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে তিনি বন্যাদুর্গতদের মাঝে সরকারিভাবে নির্মিত ঘরের চাবি হস্তান্তর ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসনে দলের তৃণমূল নেতাদের সভায় অংশ নেন।
আসন্ন পূজায় চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মঙ্গলবার নগরীর জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা গেছে।



0 মন্তব্যসমূহ