Recents in Beach

ব্রেকিং নিউজ

সাতকানিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হলেন এ.কে.এম মোর্শেদ

জোবাইর বিন জিহাদীঃ
চট্টগ্রামের সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের গত ৯ই মার্চ পবিত্র ওমরা হজ্ব পালন করতে যাওয়ায় এ.কে.এম মোর্শেদ ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। বিশেষসূত্রে জানা যায়, সাতকানিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসাবে প্যানেল মেয়র-১ এ.কে.এম মোর্শেদ ২য় বারের মত দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি পৌরসভার কাউন্সিলবৃন্দ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিজ এলাকা ৩নং ওয়ার্ডসহ পৌর এলাকার সকল নাগরিক বৃন্দের সহযোগীতা কামনা করেছেন। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের পর পর তিন বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ