চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় অসামাজিক কার্যকলাপ ও পরকীয়ার অভিযোগে এক যুবলীগ নেত্রী এবং তার কথিত প্রেমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।
আটককৃতরা হলেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০)। তিনি স্থানীয় এক প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে আটক হওয়া ব্যক্তির নাম মো. হাসেম (৪৫), যিনি একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাচা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে হাসেম রাশু বেগমের বাড়িতে প্রবেশ করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপর অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয় এবং ভূজপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম বলেন, আমরা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানাই। স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি জানান, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। তাকে বারবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। সর্বশেষ একই অভিযোগে স্থানীয়রা তাকে ও তার সঙ্গীকে আটক করে পুলিশে দেয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবলীগ নেত্রী ও তার কথিত প্রেমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।



0 মন্তব্যসমূহ