আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৮২-এর অন্তর্ভুক্ত রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম ওয়াটারফল-এর ২০২৬–২০২৭ রোটাবর্ষের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ক্লাবের ৯ম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা রোটারেক্টর নীলয় মুৎসুদ্দি রনি। একই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর উম্মে সাইবা চাঁদনী।
ক্লাবের প্রতিষ্ঠাতা, সদ্য বিদায়ী ও সাবেক সভাপতিদের এক যৌথ নীতিনির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম সবুজ এবং সাবেক সভাপতি যিশু মিত্র, মোহাম্মদ মাইনুল হাসান, জান্নাতুল ফেরদৌস তাসরি, আজহার উদ্দীন চৌধুরী আজাদ, সাকিব খান ও নাজমুল হাসান শিকদার। নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবের সেবামূলক কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতা নতুন উচ্চতায় পৌঁছাবে।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি নীলয় মুৎসুদ্দি রনি বলেন, নেতৃত্ব কোনো পদ নয়, বরং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার একটি দায়িত্ব। তিনি চলতি রোটাবর্ষের প্রতিপাদ্য "Together We Lead, Together We Grow, Together We Serve" সামনে রেখে সেবামূলক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং সদস্যদের দক্ষতা উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। আগামী এক বছরে ক্লাবের সাংগঠনিক সংস্কার, ডিজিটাল রূপান্তর এবং সদস্যদের উদ্যোক্তা উন্নয়নকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক উম্মে সাইবা চাঁদনী জানান, সভাপতির দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। শক্তিশালী টিমওয়ার্কের মাধ্যমে ক্লাবের সাফল্য নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সাবেক সভাপতি সাকিব খান নতুন কমিটির সফলতা কামনা করে বলেন, নীলয় মুৎসুদ্দি রনির উদ্ভাবনী চিন্তায় এই সংগঠন জাতীয় পর্যায়ে অনুসরণীয় হয়ে উঠবে।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পরপরই নবনির্বাচিত কমিটি "100-Day Action Plan" ঘোষণা করেছে। এই পরিকল্পনার আওতায় ডিজিটাল মেম্বারশিপ ডাটাবেজ, নেতৃত্ব উন্নয়নমূলক পডকাস্ট, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং নারী নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম ওয়াটারফলের ২০২৬-২৭ রোটাবর্ষের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নীলয় মুৎসুদ্দি রনি এবং সাধারণ সম্পাদক উম্মে সাইবা চাঁদনী। ক্লাবের উন্নয়নে তারা ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।



0 মন্তব্যসমূহ