Recents in Beach

ব্রেকিং নিউজ

মুকসুদপুরে আওয়ামী লীগের উপদেষ্টাসহ ৪ নেতার পদত্যাগ: সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

মুকসুদপুরে আওয়ামী লীগের উপদেষ্টাসহ ৪ নেতার পদত্যাগ: সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাসহ চারজন নেতা দলটির সব ধরনের পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় নিজ নিজ বাসভবন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগকারী নেতারা হলেন— মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আরিফুর রহমান রানা, মুকসুদপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান ফরিদ মুন্সি এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুর রহমান মুন্সি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, সোমবার থেকেই তারা আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এখন থেকে দলটির সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে তারা সাফ জানিয়ে দেন। তবে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আমিরুল ইসলাম সশরীরে উপস্থিত না থাকলেও বার্তাবাহকের মাধ্যমে সাংবাদিকদের কাছে তার লিখিত বক্তব্য পৌঁছে দেন। পরবর্তীতে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

সংক্ষেপে:
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের উপদেষ্টাসহ চার নেতা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
মুকসুদপুরে আওয়ামী লীগের উপদেষ্টাসহ ৪ নেতার পদত্যাগ: সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ