Recents in Beach

ব্রেকিং নিউজ

স্বাধীনতার পর আওয়ামী লীগ স্বৈরাচারী রূপ ধারণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক

স্বাধীনতার পর আওয়ামী লীগ স্বৈরাচারী রূপ ধারণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য মো. নুরুল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানকে দেশের সাধারণ মানুষ পূর্ণ সমর্থন দিয়েছিল এবং তৎকালীন আওয়ামী লীগ ছিল গণমানুষের সংগঠন। তবে স্বাধীনতার পরবর্তী সময়ে দলটি ক্রমশ স্বৈরাচারী রূপ ধারণ করে এবং একদলীয় শাসনের পথে হাঁটে। শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ (জিওপি) দুমকি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ শাসনামলে মানুষের ওপর জুলুম-নির্যাতন হলেও কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ হয়েছে যা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে পটুয়াখালীতে ইপিজেড ও পায়রা সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ তাদের সময়েই নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে গতি আসবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। এছাড়া ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত চার বা ছয় লেনের মহাসড়ক নির্মাণ এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদ দুমকি উপজেলা শাখার আহ্বায়ক মো. মুন্না জহিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাহার উদ্দিন বাহার, প্রেস ক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন এবং জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল খান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
স্বাধীনতার পর আওয়ামী লীগ স্বৈরাচারী রূপ ধারণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক। পটুয়াখালীর দুমকিতে এক মতবিনিময় সভায় তিনি উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
স্বাধীনতার পর আওয়ামী লীগ স্বৈরাচারী রূপ ধারণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ