Recents in Beach

ব্রেকিং নিউজ

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের সব বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা থাকার পর সকাল ৮টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এই সময়ে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস-বৃদ্ধি পেতে পারে।

সংক্ষেপে:
ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েক দিন চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ