Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে ডেঙ্গু! আক্রান্ত মহিলা বিষয়ক কর্মকর্তা

এম আলমঃ
এবার ডেঙ্গু রোগ পেয়ে বসেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্ত সাকেরা শরিফকে। তিনি গত দুই সপ্তাহ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। তবে তিনি এখন শঙ্কা মুক্ত। এ কর্মকর্তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পড়েছে বলেও জানা গেছে। তবে তিনি কোথায় এই রোগে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। এ কর্মকর্তার গ্রামের বাড়ী পাবনা জেলায়। এখন তিনি কর্মস্থল বাঁশখালীতেই চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ