Recents in Beach

ব্রেকিং নিউজ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের নির্বাচন সম্পন্ন

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অসীম কুমার দাশ।

সম্প্রতি নগরের অভিজাত দি খুলশী ক্লাব লিমিটেডে জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের ২০১৮ কার্যকরী বছরের শেষ জেনারেল অ্যাসেম্বলি এবং ২০১৯ এর নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়| এতে সদস্যরা ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আইপিএলপি পদে মাশফিক আহমেদ রুশাদ, ইভিপি পদে বাঁশখালী ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, ভিপি পদে জোবায়ের খান ও আবু বকর সাহেদ, জেনারেল সেক্রেটারি পদে প্রকৌ. এসএম ইশতিয়াক উর রহমান, ট্রেজারার পদে রাজু আহমেদ, জেনারেল লিগ্যাল কাউন্সিলর পদে মো. বোরহান উদ্দিন সাহেদ, অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট পদে মো রুবাইয়াত সাফি নির্বাচিত হন।

এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. সেলিম, টিপু সুলতান শিকদার, জাসির চৌধুরী, সুলতানা নাহিদ আদিবা, মো. জালাল হোসেন ও মো. সাইফুল ইসলাম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ