Recents in Beach

ব্রেকিং নিউজ

বিশ্বকাপে আজ মাঠে নামছে যারা

বি,এন ডেস্কঃ
রাশিয়া বিশ্বকাপের জমজমাট আসরে আজ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় সেন্ট পিটার্সবার্গে সুইডেনের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। এছাড়াও বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোয় কলম্বিয়ার বিপক্ষে লড়াই করবে ইংল্যান্ড।
খেলাগুলো সরাসরি দেখানো হবে বিটিভি, মাছরাঙা ও নাগরিক টিভিতে। বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়াও ভারতের সনি টেন ১ ও ২ এবং রাশিয়ার আইটিভি’তে দেখানো হবে।
প্রসঙ্গত, গত ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় রাশিয়া বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ৩০ জুন। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৬ ও ৭ জুলাই। ১০ ও ১১ জুলাই দুটি সেমিফাইনাল এবং ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গত বিশ্বকাপ আসরে শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। আর রানার্স আপ হয়েছিল অন্যতম দল আর্জেন্টিনা।
মানবকণ্ঠ/এএএম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ