Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম মোহামেডানের সহ-সভাপতি আলমগীরকে মঈন উদ্দিনের অভিনন্দন

চট্টগ্রাম মোহামেডানের সহ-সভাপতি আলমগীরকে মঈন উদ্দিনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জহুরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন।

অভিনন্দন বার্তায় মঈন উদ্দিন বলেন, জহুরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং ক্রীড়াঙ্গনের প্রতি আন্তরিকতা চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও প্রত্যাশা করেন, নতুন দায়িত্বে থেকে জহুরুল ইসলাম আলমগীর ক্রীড়ার উন্নয়ন, তরুণ প্রতিভা বিকাশ এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মঈন উদ্দিন জহুরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।

সংক্ষেপে:
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জহুরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন।
চট্টগ্রাম মোহামেডানের সহ-সভাপতি আলমগীরকে মঈন উদ্দিনের অভিনন্দন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ