চট্টগ্রামের মানুষ অন্য জেলার আগে জান্নাতে প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরী। সম্প্রতি তাঁর এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দেওয়া ওই বক্তব্যে মাওলানা আতাউল বারী দাবি করেন, রাউজানের মানুষ সবার আগে জান্নাতে যাবে কারণ সেখানকার বাসিন্দাদের শতকরা ৯০ জন সুন্নি এবং সমপরিমাণ মানুষ আশেকে রাসুল। ভিডিওটিতে তাঁকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নাম ক্রমানুসারে উল্লেখ করতে শোনা যায়। তিনি জানান, রাউজানের পর রাঙ্গুনিয়া, হাটহাজারী, বাঁশখালী, আনোয়ারা ও পটিয়াসহ পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পর অন্যান্য জেলার মানুষ সেখানে যাওয়ার সুযোগ পাবে। তাঁর ভাষ্যমতে, চট্টগ্রাম হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। বক্তব্যের একপর্যায়ে তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে ৭৩টি দলের মধ্যে ৭২টি দল জাহান্নামে এবং একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে বলে উল্লেখ করেন। পরিশেষে তিনি জান্নাতবাসী হতে হলে সুন্নি হওয়ার এবং নামের পূর্বে সুন্নি যুক্ত করার আহ্বান জানান। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে অনেকে তাঁর বক্তব্যের সমালোচনা করার পাশাপাশি নানা ধরনের হাস্যরসও প্রকাশ করেছেন।
চট্টগ্রামের মানুষ অন্য জেলার আগে জান্নাতে যাবে বলে মন্তব্য করেছেন সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরী। তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।



0 মন্তব্যসমূহ