Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম মোহামেডানের সহ-সভাপতি জহুরুল ইসলাম আলমগীরকে কাউছারের অভিনন্দন

চট্টগ্রাম মোহামেডানের সহ-সভাপতি জহুরুল ইসলাম আলমগীরকে কাউছারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জহুরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বাঁশখালী শাখার সভাপতি মো. কাউছার।

মো. কাউছারের পক্ষ থেকে জানানো অভিনন্দন বার্তায় জহুরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তিনি আশা প্রকাশ করেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন প্রতিভা বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে জহুরুল ইসলাম আলমগীর তাঁর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবেন।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এমন প্রত্যাশা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বাঁশখালী শাখার সভাপতি মো. কাউছার।

সংক্ষেপে:
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জহুরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বাঁশখালী শাখার সভাপতি মো. কাউছার।
চট্টগ্রাম মোহামেডানের সহ-সভাপতি জহুরুল ইসলাম আলমগীরকে কাউছারের অভিনন্দন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ