Recents in Beach

ব্রেকিং নিউজ

সাধনপুরে এমবিবিএস উত্তীর্ণ, বৃত্তিপ্রাপ্ত ও বিকেএসপিতে সুযোগপ্রাপ্ত কৃতী সন্তানদের সংবর্ধনা

সাধনপুরে এমবিবিএস উত্তীর্ণ, বৃত্তিপ্রাপ্ত ও বিকেএসপিতে সুযোগপ্রাপ্ত কৃতী সন্তানদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: “যে দেশে গুণীজনের কদর নেই, সে দেশে গুণীজন জন্মায় না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এমবিবিএস উত্তীর্ণ, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং বিকেএসপিতে ক্রিকেট বিভাগে সুযোগপ্রাপ্ত কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় দক্ষিণ সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ডা. মোহাম্মদ এজাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এলাকার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দীন কামাল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. ফররুখ আহমদ (ফারুক)।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি লায়ন শেখর দত্ত, বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুহিবুল্লাহ, দক্ষিণ সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আনোয়ারুল আজিম, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম এবং দক্ষিণ সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ডা. মোহাম্মদ এজাজ।

বক্তারা বলেন, এলাকার মেধাবী ও কৃতী সন্তানদের সম্মানিত করা হলে নতুন প্রজন্ম লেখাপড়া, খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত হবে। কৃতীদের অর্জন অন্য শিক্ষার্থীদেরও সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

সংক্ষেপে:
বাঁশখালীর সাধনপুরে এমবিবিএস উত্তীর্ণ, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও বিকেএসপির ক্রিকেট বিভাগে সুযোগপ্রাপ্ত কৃতী সন্তানদের সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সাধনপুরে এমবিবিএস উত্তীর্ণ, বৃত্তিপ্রাপ্ত ও বিকেএসপিতে সুযোগপ্রাপ্ত কৃতী সন্তানদের সংবর্ধনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ