চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি বেপরোয়া গতির বাসের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশন হাটস্থ জাহাঁগিরিয়া দরবার শরীফের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, তিশা পরিবহনের একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন বিজিসি ট্রাস্ট নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তোফায়েল মুরছালীন এবং চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের কালু মিয়ার ছেলে আবদুল গফুর (৬০)। দুর্ঘটনায় আহত সানজিদা আক্তার সুমাইয়া, মো. আরিফ ও সিএনজি চালক আবু তাহেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন জানান, বাসের চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিশা পরিবহনের বাসের চাপায় সিএনজি যাত্রীসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসের চালককে আটক করেছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



0 মন্তব্যসমূহ