এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডকে ১০০ শতাংশ নগদ মার্জিনে আমদানি ঋণপত্র (এলসি) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনার ফলে রূপালী ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির জন্য প্রয়োজনীয় এলসি খোলা যাবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর নির্দিষ্ট কিছু বিধান ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে না। তবে এই সুবিধার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না এবং রূপালী ব্যাংক ভবিষ্যতে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না বলে শর্ত দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৮ হাজার কোটি টাকা। প্রকল্পটিতে এস আলম গ্রুপের ৭০ শতাংশ এবং চীনা প্রতিষ্ঠান সেপকো থ্রি ও এইচটিজির ৩০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। কেন্দ্রটি ইতিমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
এস আলম গ্রুপের মালিকানাধীন বাঁশখালীর এসএস পাওয়ার-১ বিদ্যুৎকেন্দ্রের জন্য ১০০ শতাংশ নগদ মার্জিনে এলসি খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রূপালী ব্যাংকের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।



0 মন্তব্যসমূহ