Recents in Beach

ব্রেকিং নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশনের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশনের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ (আইস) সেন্টারের উদ্যোগে ‘ক্রিয়েটিভ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ লিডারশিপ (সেল) সামিট’–এর সমাপনী অনুষ্ঠানে এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সরকার ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির (কোইকা) সরকার টু সরকার (জিটুজি) সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন, সৃজনশীলতা ও যুব উদ্যোক্তা তৈরির অনুকূল পরিবেশ গড়ে তোলা। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

ওএসএল বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম। অনুষ্ঠানে জানানো হয়, কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, জলবায়ু, জ্বালানি ও ই-কমার্সসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী ধারণা নিয়ে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। পরবর্তীতে ২২ ও ২৩ জুলাই আইডিয়া উপস্থাপনা বা পিচিং অনুষ্ঠিত হবে।

নির্বাচিত দলগুলো ৩২০ ঘণ্টার একটি বিশেষ উদ্যোক্তা শিক্ষা কর্মসূচিতে অংশ নিতে পারবে, যেখানে প্রশিক্ষণ, মেন্টরিং ও কারিগরি সহায়তার মাধ্যমে তাদের ব্যবসায়িক ধারণাকে টেকসই উদ্যোগে রূপ দিতে সহায়তা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের চাকরিপ্রত্যাশীর বদলে কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণাকেন্দ্রিক ও উদ্ভাবননির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।

সংক্ষেপে:
দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশন। ক্রিয়েটিভ বাংলাদেশ প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ভাবনাকে টেকসই ব্যবসায় রূপ দেওয়ার সুযোগ পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশনের উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ