Recents in Beach

ব্রেকিং নিউজ

ইতিহাস বিকৃত করা গেলেও মুছে ফেলা যায় না: রাঙ্গুনিয়ায় সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

ইতিহাস বিকৃত করা গেলেও মুছে ফেলা যায় না: রাঙ্গুনিয়ায় সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ইতিহাসকে বিকৃত বা আড়াল করার চেষ্টা করা হলেও তা কখনো মুছে ফেলা সম্ভব নয়। শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার আহ্বান জানিয়ে সরাসরি যুদ্ধে অংশ নেন। তিনি মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে যে বীরত্ব দেখিয়েছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতার পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং কৃষি, শিল্প ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন।

বক্তব্যে মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। বর্তমান সরকার জনগণের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

পরে মন্ত্রী সমাধি সংলগ্ন এতিম ও দুঃস্থ শিশুদের প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন এবং ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সামগ্রী বিতরণ করেন। এ সময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং প্রকৌশলী ও স্থপতি মাসুদুর রহমান খান উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।
ইতিহাস বিকৃত করা গেলেও মুছে ফেলা যায় না: রাঙ্গুনিয়ায় সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ