Recents in Beach

ব্রেকিং নিউজ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হুমকির আশঙ্কা নেই তবে সতর্ক অবস্থানে রয়েছে ডিএমপি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হুমকির আশঙ্কা নেই তবে সতর্ক অবস্থানে রয়েছে ডিএমপি

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট হুমকির আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে দিনটিকে ঘিরে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে এস এন নজরুল ইসলাম বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। এই দিনটিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেকপোস্ট ও নজরদারি অব্যাহত থাকবে।

মোহাম্মদপুরের তালিকাভুক্ত চাঁদাবাজ ‘কাইল্লা ফারুক’ জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে লিপ্ত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিন প্রদান করা আদালতের এখতিয়ার। আদালত কাকে শাস্তি দেবেন বা দেবেন না, সেটি তাদের বিষয়। তবে পুলিশের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে যথাযথ তথ্য-প্রমাণসহ আদালতে সোপর্দ করা পুলিশের নিয়মিত দায়িত্ব।

সংক্ষেপে:
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো হুমকির আশঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে ডিএমপি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এস এন নজরুল ইসলাম।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হুমকির আশঙ্কা নেই তবে সতর্ক অবস্থানে রয়েছে ডিএমপি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ