Recents in Beach

ব্রেকিং নিউজ

লক্ষ্মীপুরে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের যৌথ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনীতে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা জামায়াত-শিবির এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মুন্না ও শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরমান হোসেন কিরন, সদস্যসচিব ইয়াছিন বাবলু, সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ হোসেন এবং সদর (পশ্চিম) ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান মিজান।

সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহবাজ চৌধুরী জিদান বলেন, সম্প্রতি শিবিরের এক নেতা বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি নয় বরং জামায়াত-শিবিরই চাঁদাবাজি ও মাদকের টাকায় পরিচালিত হয়। ভবিষ্যতে বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যাচার করা হলে ছাত্রদল রাজপথে কঠোর জবাব দেবে বলে তিনি সতর্ক করেন।

সংক্ষেপে:
লক্ষ্মীপুরে উসকানিমূলক বক্তব্য ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার বিকেলে সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের আয়োজনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
লক্ষ্মীপুরে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ