Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ, জাতীয় সংসদে তথ্য দিলেন সেতুমন্ত্রী

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ, জাতীয় সংসদে তথ্য দিলেন সেতুমন্ত্রী

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতি মাসে যে পরিমাণ আয় হয়, তার তুলনায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে দ্বিগুণেরও বেশি। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর টেবিলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, টানেল থেকে প্রতি মাসে গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা আয় হলেও বিপরীতে ব্যয় হচ্ছে ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, টানেলের ভেতরে সার্বক্ষণিক বিদ্যুৎ, লাইটিং, বায়ু চলাচল, অগ্নি-নিরাপত্তা ও সিসিটিভি নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এই বিপুল ব্যয় হচ্ছে। তবে সরকারের কৃচ্ছ্রসাধন নীতির ফলে দৈনিক ব্যয় ৩৭ লাখ টাকা থেকে কমিয়ে বর্তমানে ২২-২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।

সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ বছর আগে ফিটনেস শেষ হওয়া যানবাহন সড়ক থেকে অপসারণ করা হচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রতিটি গণপরিবহনে জিপিএস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের প্রশ্নের জবাবে। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কাজ দ্রুত শুরু হবে। ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে সংরক্ষিত আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী একটি নীতিমালা প্রণয়নের কথা জানান। এছাড়া সংরক্ষিত আসনের সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, রেলওয়ের লেভেলক্রসিংগুলোতে অটোমেটিক ব্যারিয়ার ও স্মার্ট গেট সিস্টেম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংক্ষেপে:
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় হচ্ছে দ্বিগুণ। প্রতি মাসে টোল থেকে ৩ কোটি ৩৬ লাখ টাকা আয় হলেও রক্ষণাবেক্ষণে খরচ প্রায় ৭ কোটি টাকা। জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন সেতুমন্ত্রী।
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ, জাতীয় সংসদে তথ্য দিলেন সেতুমন্ত্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ