Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজার জেলা ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খতমে কুরআন শেষে আয়োজিত দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

দোয়া মাহফিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ আনোয়ার। সভায় ফাহিমুর রহমান বলেন, জাতির চরম অনিশ্চয়তা ও ক্রান্তিলগ্নে শহীদ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অবরুদ্ধ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পথ দেখিয়েছিলেন। তিনি কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, নিজে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতির হাতে স্বাধীন দেশের পতাকা তুলে দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, পরবর্তীতে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা প্রবর্তন করেন এবং অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তি স্থাপন করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হোসেন মাহমুদ মাদু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান। এছাড়া জেলাধীন বিভিন্ন কলেজ, শহর ও উপজেলা ইউনিটের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সংক্ষেপে:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ