শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কৃষিবিদ ড. শহিদুল্লাহ শরিফের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফ রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি।
অনুষ্ঠানে জেলা আমীর সর্বসম্মতিক্রমে ড. শহিদুল্লাহ শরিফকে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ড. শরিফ বর্তমানে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া অনুষ্ঠানে পৌর মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বিএসসি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন জকসুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ঈদ আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়।
শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিবিদ ড. শহিদুল্লাহ শরিফকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠান শেষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।



0 মন্তব্যসমূহ