Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরিচ্ছন্নতার অভিযোগে জরিমানা করেন ইউএন

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী প্রশাসনের পক্ষ থেকে বার বার সর্তক করার পরও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং মুখে মাস্ক পরিধান না থাকা সহ অপরিচ্ছন্নতার অভিযোগে ৪ দোকানদারকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।১৪ সেপ্টেম্বর দুপুরে বাজার মণিটরিং এর সময় বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া বাজারে বিভিন্ন দোকানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।এসময় চেচুরিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন মুখে মাস্ক পরিদার না করার  অভিযোগে ৪ দোকানদারকে ২০১০-এ  ৫ আইনে ১৯ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার জানান, প্রায় দোকানে দ্রব্যমূল্যর তালিকা না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন মুখে মাস্ক  পরিধান না করার  অভিযোগে ৪ দোকানদারকে জরিমানা করা হয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মণিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন, প্রতিটি দোকানেই প্রশাসনের বাজার মণিটরিং অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ