Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে UFC ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্ভোধনী খেলা অনুষ্টিত

দিগন্ত দেব
প্রতি বছরের ন্যায় এই বছরও নাপোড়া শেখেরখীল উদয়ন সংস্থা কতৃক অায়োজিত UFC ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ১ম দিনের উদ্ভোধনী খেলা আজ বিকাল ৩.৩০ মিনিটের সময় নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের মাঠে দুইটি ম্যাচ অনুষ্টিত হয়।
উক্ত টুর্নামেন্টের প্রথম খেলায় উদয়ন বসুন্ধরা কিংস একাদশ ১-০ গোলে পরাজিত করে উদয়ন লায়ন কিংস একাদশ কে। উক্ত খেলায় উদয়ন বসুন্ধরা কিংস এর পক্ষে গোল করে দলের অধিনায়ক "কাজল দেব"। এবং উদ্ভধনী খেলার ম্যান অব দ্যা ম্যাচ ও নির্বাচিত হয় কাজল।উক্ত টুর্নামেন্ট এর দ্বিতীয় ম্যাচে উদয়ন সাইফ স্পোটিং একাদশ ৩-১ গোলে পরাজিত করে উদয়ন টাইগার্স একাদশ। খেলায় উদয়ন সাইফ স্পোটিং একাদশের পক্ষে  শিমুল, রানা ও বসু ১টি করে গোল করে।


এবং উদয়ন টাইগার্স একাদশের  পক্ষে একমাত্র গোলটি করে পাবেল।  উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শিমুল।উক্ত টুর্নামেন্ট এর উদ্ভোধক এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. রাজিব গুহ, এবং বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু লিটন দেব, বাবু সুজন  দাশ, জনাব মো.নজরুল ইসলাম, জনাব মো. ইকবাল হোসেন, বাবু প্রনব দেব, বাবু জনি দেব এবং এলাকার গন্যমাণ্য ব্যক্তি বর্গ।
উক্ত ম্যাচ দুইটি পরিচালনা করেন বাবু রুপম দেব, এবং তার সহকারি হিসাবে ছিলেন বাবু বিটু দেব ও বাবু নয়ন দেব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ