বাঁশখালী উপজেলায় বন্যাকবলিত হয়ে সর্বস্ব হারানো নয়টি দুস্থ পরিবারকে পুনর্বাসনের অংশ হিসেবে নবনির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিবারগুলোর কাছে এসব ঘরের চাবি ও অধিকার বুঝিয়ে দেওয়া হয়। সেইভ দ্য অরফান অ্যান্ড পুওর বা স্টপ বিডির আর্থিক সহায়তায় এবং আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে এই পুনর্বাসন উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। আবাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মাঠপর্যায়ে বিশেষ জরিপ চালানোর পর প্রকৃত ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারকে বেছে নেওয়া হয়। প্রায় দুই মাস ধরে চলা নির্মাণকাজ শেষ হওয়ার পর উপকারভোগীদের নতুন ঘর বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া পুনর্বাসিত প্রতিটি পরিবারের বসতভিটার আঙিনায় তিনটি করে কলম করা ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি একটি পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে হাঁস ও মুরগি প্রদান করা হয়েছে। ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্টপ বিডির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মো. শামিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আতাহার এবং সাংগঠনিক সম্পাদক মো. মোসলেহ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে আবাম ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজান, রবিউল বিন মোস্তফা, ফজল করিম এবং স্থানীয় প্রতিনিধি আয়াতুল্লাহ হুমায়ুন ও ইয়ার মোহাম্মদ সুমন।
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত নয়টি অসহায় পরিবারকে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। স্টপ বিডির অর্থায়নে ও আবাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয়।



0 মন্তব্যসমূহ