Recents in Beach

ব্রেকিং নিউজ

আজ পয়লা ফাল্গুন


মুহাম্মদ মাহফুজুর রহমান 
আসুক যতোই বৈশাখি ঝড়
উড়ুক চালের খড়
ঝরুক না হয় শুকনো পাতা
ভাঙুক জীর্ণঘর।
গজাক নতুন সবুজ চারা
করবো না আর ডর
আজ ফাগুনের সুখ-আনন্দ
থাকুক জীবনভর।

শিমুল পলাশ লাল হয়েছে
লজ্জবতী কন্যা
সবার মনে খুশির জোয়ার
লোকসমাগম বন্যা।

গোলাপ হাতে খোঁপায় ফুলে 
নাই কোনো আজ দ্বন্দ্ব
কবির মনের কবিতা তাই 
খোঁজ পেয়ে যায় ছন্দ।

রাজপথে আজ কীসের মিছিল
গাঁয়ের মেঠো পথ
প্রিয়জন পাক শুভেচ্ছা ফুল
জানাক মনোরথ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ