Recents in Beach

ব্রেকিং নিউজ

কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ এরশাদঃ
 কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে “মহান একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে প্রভাতফেরী, শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা, ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান  আজ  ২১ ফেব্রুয়ারী
সকাল  ৮ ঘটিকা হইতে অত্র বিদ্যালয়ের মিলনায়তনে
অনুষ্ঠিত হয়। এতে কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কৃষ্ণ প্রসাদ সেনের
  সভাপতিত্ব,  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  এডঃ আ.ন.ম শাহাদত আলম,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ও  বাবু  প্রদীপ গুহ, সদস্য(এস.এম.সি)  মোঃ আবুল হাশেম, সদস্য (এস.এম.সি)। এতে আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষাক শিক্ষিকাবৃন্দ। সাংস্কৃতিক প্রতিযোগীতা ও সার্বিক সহযোগিতায় ছিলেন  সঞ্জয় রক্ষিত, বিশিষ্ট সংগিত শিল্পী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ