Recents in Beach

ব্রেকিং নিউজ

ছাত্রসেনা পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ শাখার কমিটি সম্পন্ন


বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ শাখার কমিটি সম্পন্ন গত ৬ অক্টোবর রোজ শনিবার অস্হায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক মুহাম্মদ ইলিয়াছ'র সভাপতিত্বে মুহাম্মদ শাকিলের পরিচালনায় প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা ৪নং বাহারচরা ইউনিয়ন শাখার সভাপতি, যুবনেতা মুহাম্মদ খাইরুল বশর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক, ছাত্রনেতা এইচ এম মামুন রেজা। নির্বাচন কমিশন ছিলেন উপজেলা উত্তর শাখার দপ্তর সম্পাদক ছাত্রনেতা এইচ.এম নেজাম উদ্দীন রিয়াদ। বক্তব্য রাখেন মুহাম্মদ আবু নাঈম,মুহাম্মদ ফারুক আজম.মুহাম্মদ জাবেদ?শহিদুল ইসলাম,মুহাম্মদ মিজবাহ,প্রমুখ। সবার সম্মতি ক্রমে মুহাম্মদ ইলিয়াছকে সভাপতি, মুহাম্মদ সাকিবুর রহমান শাকিলকে সাধারণ সম্পাদক ও ফারুক আজমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ জন বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ