Recents in Beach

ব্রেকিং নিউজ

বন্দর অনুর্ধধ ৯ টি -১০ ক্রিকেট টুনামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ও নামির ইকবালের ব্যাটিং নৈপুণ্যে ব্রাদার্সের জয়

মোহাম্মদ এরশাদঃ
আজ ৮ অক্টোবর  চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বন্দর অনুর্ধধ ৯ টি-১০ ক্রিকেট টুনামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাদার্স ক্রিকেট একাডেমী বনাম এস এস ক্রিকেট একাডেমী মধ্য কার খেলা অনুষ্ঠিত হয়,  উক্ত খেলাই ব্রাদার্স ক্রিকেট একাডেমী ৬ উইকেটে এস এস ক্রিকেট একাডেমীকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।  টস জিতে এস এস ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে ১০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৭২ রান  সংগ্রহ  করে। ব্রাদার্সের সর্ব কনিষ্ঠ খেলোয়াড় মুনতাসির ২টি চমৎকার রান আউট করে। আউসাফ নেন ২ উইকেট। জবাবে ৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্রাদার্সের ওপেনার নামির ইকবাল ও আউয়ানের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে দলের জয় সহজ হয়। পূর্বের মতো এই ম্যাচেও একপাশ আগলে রেখে দলীয় অধিনায়ক সাবেক জাতীয় দলের খেলোয়াড় নাফিস ইকবাল খানের ছেলে  নামির ইকবাল খান  দারুন ব্যাটিং করে ২৯ বলে ৩১ রান করে অপরাজিত থেকে  ম্যাচ বের করে আনে, আউয়ান ১৭,  আউসাফ ৪,  আহনাফ ৪, সোয়েব(অপঃ) ১০ রান করলে ৪ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। আগামীকাল ৩.৩০ মিঃ সেমিফাইনালে ব্রাদার্স ক্রিকেট একাডেমী, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমীর মুখোমুখী হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ