চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ বাহার উল্লাহ পাড়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মাওলানা জমশেদ আলীর ছোট ছেলে শিল্পী আব্দুল্লাহ আল আবছারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘরের আসবাবপত্র ও আলমারি তছনছ অবস্থায় দেখতে পান। ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকার বেশি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। এই চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাঁশখালী থানায় কোনো লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এবং পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সৈয়দ বাহার উল্লাহ পাড়ায় শিল্পী আব্দুল্লাহ আল আবছারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, নগদ টাকা ও স্বর্ণসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে।



0 মন্তব্যসমূহ