কক্সবাজারের কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।।
ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে তাকে এমনভাবে জড়ানো হয়েছে, যার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। ব্যবসায়িক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন এবং তার দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে কক্সবাজার, খুলনা ও সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিকভাবে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে চিংড়ি ও মৎস্য হ্যাচারির ফিড, মেডিসিন ও কেমিক্যাল আমদানি-সরবরাহ এবং হ্যাচারি ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রকাশিত সংবাদের সঙ্গে তার ব্যবসায়িক কর্মকাণ্ড বা ব্যক্তিগতভাবে কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
তিনি আরো জানান, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৩টা দিকে ব্যবসায়িক কাজে কলাতলী বেলী হ্যাচারি মোড়ে গেলে একটি নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে আরএফ বিল্ডার্স ও স্থানীয় একটি পক্ষের লোকজনকে মুখোমুখি অবস্থানে দেখতে পান। এলাকার শৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের কথা বলায় একটি পক্ষ তার ওপর মনঃক্ষুণ্ন হয়ে পরবর্তীতে তাকে জড়িয়ে অসংলগ্ন ও মানহানিকর সংবাদ প্রচার করেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, প্রকাশিত সংবাদের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। একটি পক্ষের উদ্দেশ্যপ্রণোদিত ও ভুল তথ্যের ভিত্তিতে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সাংবাদিকদের উদ্দেশে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে সঠিক যাচাই-বাছাই, অনুসন্ধান ও উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ করছি। একই সঙ্গে কোনো স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
নিবেদক:
মোহাম্মদ জসিম উদ্দিন
স্বত্বাধিকারী, এ.আর.এন—দ্য রিসোর্সেস নেটওয়ার্ক
কক্সবাজার, খুলনা ও সাতক্ষীরা
সাবেক পরিচালক,
সোনামুখ হ্যাচারি, ডুমুরিয়া, খুলনা
বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন কলাতলীর ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন। সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাইয়ের আহ্বান জানান তিনি।



0 মন্তব্যসমূহ