চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যকার ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে মোহাম্মদ রাশেদ নামের এক প্রতিবেশী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় অভিযুক্ত গৃহবধূ জমিলা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি এলাকার মো. নুরুল আলমের ছেলে নিহত মোহাম্মদ রাশেদ। অন্যদিকে গ্রেফতার জমিলা আক্তার একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, মঙ্গলবার বিকেলে পৌরসভার পূর্ব জলদি এলাকায় পারিবারিক কলহের জেরে জমিলা আক্তার ও তার শাশুড়ি হোসেনে আরার মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া শুরু হয়। ওই সময় পাশের বাড়ির বাসিন্দা রাশেদ তাদের বিবাদ থামাতে এগিয়ে যান। অভিযোগ রয়েছে, তখন জমিলা আক্তার লাঠি দিয়ে রাশেদের মাথায় আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর জখম হন। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত জমিলা আক্তারকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোহাম্মদ রাশেদ নামের এক প্রতিবেশী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ জমিলা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।



0 মন্তব্যসমূহ