Recents in Beach

ব্রেকিং নিউজ

কোটা আন্দোলনের নেতা ফারুক কারাগারে

বিএন ডেস্কঃ
কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠনের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার অভিযোগে শাহবাগ থানায় করা দুই মামলায় আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এ আদেশ দেন।আনিসুর রহমান জানান, কারাগারে পাঠানো বাকি দুই আসামি হলেন তরিকুল ইসলাম ও জসিম উদ্দিন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দীন ফারুকী কোটা আন্দোলনের নেতা ফারুক হাসানসহ তিনজনকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান জানান, গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভকালে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুককে মোটরসাইকেলে তুলে শাহবাগ থানায় দিয়ে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু সেখানে গিয়ে ফারুকের সন্ধান পাননি তাঁর বড় ভাই মো. আরিফুল ইসলাম। ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ