Recents in Beach

ব্রেকিং নিউজ

ফেনী পৌর যুবলীগের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা

দেলোয়ার হোসেনঃ
দীর্ঘ ২১ বছর পর ফেনী পৌর যুবলীগের সম্মেলন গত ১৫ মে মঙ্গলবার ডি এম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ফেনী পৌর আওয়ামী-যুবলীগের নবনির্বাচিত কমিটির সাবেক আহবায়ক রফিকুল ইসলাম ভূঞাঁ কে সভাপতি ও যুগ্ম -আহবায়ক ইকবাল হোসেন বাবলু কে সাধারন সম্পাদক হিসাবে ঘোষনা করা হয় ।সাংগঠনিক সম্পাদক হিসাবে সাইফুল ইসলাম পিটু সহ ৬ জন নাম প্রকাশ করে কমিটি ঘোষণা করা হয় । ফেনী পৌর যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, দপ্তর সম্পাদক ফেনী জেলা ছাত্রলীগ, মোঃহাসান, উপ-সমাজসেবা সম্পাদক মোঃইব্রাহিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মাসুদ, উপ- পাঠাগার বিষয়ক সম্পাদক আকরামুজ্জামান রাজু, সহ- সভাপতি সদর উপজেলা ছাত্রলীগ জাহিদুল ইসলাম শাকিল, মোস্তাকিম আহমেদ আরেফীন সহ প্রমুখ উপস্তিত ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ