Recents in Beach

ব্রেকিং নিউজ

কলকাতার রাস্তায় শ্রীদেবীর মেয়ে

বিএন ডেস্কঃ
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর এখন কলকাতায়। ছবির শুটিং করছেন। নাম ‘ধড়ক’। গত বৃহস্পতিবার ছবির নায়ক বলিউড তারকা শহীদ কাপুরের ভাই ঈশান খাট্টার আর ভারতের বাংলা ছবির প্রখ্যাত অভিনেতা খরাজ মুখ্যোপাধ্যায়ের সঙ্গে শুটিং করেছেন জাহ্নবী। গতকাল শুক্রবার তিনি শুটিং করেছেন কলকাতার নিউমার্কেট এলাকায়। এ সময় জাহ্নবী হাতে একটি বাজারের থলে নিয়ে নিউমার্কেটে ঢোকেন বাজার করতে। ছবির গল্পে জাহ্নবী নায়কের সঙ্গে কলকাতায় পালিয়ে আসেন।
‘ধড়ক’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন খরাজ মুখোপাধ্যায়। ছবির মূল শুটিং হচ্ছে মুম্বাইয়ে। একটি অংশের শুটিং হচ্ছে কলকাতায়। ‘ধড়ক’ ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান। নায়িকা জাহ্নবীর বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা শহীদ কাপুরের ভাই ঈশান খাট্টার। ছবিটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস।
শ্রীদেবীর স্বপ্ন ছিল মেয়ে জাহ্নবীর প্রথম ছবিতে অভিনয় দেখার। আর জাহ্নবীরও স্বপ্ন ছিল মাকে তাঁর অভিনীত প্রথম ছবিটি দেখানোর। কিন্তু দুভার্গ্য শ্রীদেবী আর তাঁর মেয়ে জাহ্নবীর। অকালে চলে গেলেন শ্রীদেবী। মা শ্রীদেবী দেখে যেতে পারেননি মেয়ের প্রথম ছবি। দুজনের এই কষ্টের মাঝেই কলকাতায় যান জাহ্নবী।
/প্রথমআলো

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ