Recents in Beach

ব্রেকিং নিউজ

গন্ডামারার পশ্চিম বড়ঘোনায় মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ বেলাল উদ্দিন:
গন্ডামারার পশ্চিম বড়ঘোনার রজনীবাগান এলাকায় আবদুল মান্নান মাঝি(৩৫)নামের এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার(৩অক্টোবর)সন্ধা সাড়ে ছয়টার দিকে এঘটনা ঘটে।সে রজনীবাগান এলাকার মোহাম্মদ পেটান মাঝির পুত্র।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,ফিশিং ট্রলার মাঝি আবদুল মান্নান শখের বশে ৪০,০০০হাজার টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনে রাস্তায় ড্রাইবার শেখার সময় হঠাৎ বেপরোয়া গতিতে সাইকেলটি গন্ডামারা রহমানিয়া রোডের ব্রিজের ওপর দিয়ে খাদে পড়ে যায়।ব্রিজের রডে গেঁথে মান্নানের শরীর থেকে কুসুমটি বিচ্ছিন্ন হয়ে যায়।তাৎক্ষণিক মান্নানকে এলাকাবাসীরা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরব রায় তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাটি মূলত নতুন নতুন ড্রাইভিং ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য ঘটেছে বলে সূত্র জানায়।এদিকে ৪ সন্তানের জনক মান্নানের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা মান্নানের পরিবার।কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন মান্নানের স্ত্রী।তিনি কান্নাজড়িত কন্ঠে বিলাপ করে বাঁশখালী নিউজকে বলেন,"এহন আঁর চাউরগা পোয়ারে হনে চাইবুরে আল্লারে আল্লাহ।আঁই কি গইজ্জম,আঁরারে হনে চাইবু।"এদিকে মান্নানের মৃত্যুতে পুরো গন্ডামারা ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ