Recents in Beach

ব্রেকিং নিউজ

ছনুয়ার মধুখালীতে অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মোহাম্মদ বেলাল উদ্দিন:
ছনুয়া মধুখালী শিশু কিশোর শাহ সেভেন স্টার ক্লাব কর্তৃক আয়োজিত অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ গতকাল উদ্বোধন করা হয়।এতে উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন আ.লীগ একাশের সভাপতি আলমগীর কবির চৌধুরী,বাঁশখালী নিউজের প্যানেল রিপোর্টার মোহাম্মদ বেলাল উদ্দিন ,ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল কাদের (বাবু),বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শাহজাহান,মোহাম্মদ জাকের হোসেন, আ.লীগ নেতা সাগর কান্তী সুশীল,মোহাম্মদ শাহাদাত হোসাইন পারভেজ,জাহিদুর রহমান জিয়াবুল,মোঃ শাহিন প্রমুখ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ইউনুছ।উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন চিটাগাং মানব ক্লাব ও বাঁশখালী জলদি মোহামেডান ক্লাব উপস্থিত ছিলেন।খেলায় জলদি মোহামেডান ক্লাব ১--০ গুলে চিটাগাং মানব ক্লাবকে হারায়।জলদি মোহামেডান ক্লাবের মালেক চিটাগং মানব ক্লাবের জালে ১গুল হাকিয়ে দলকে এগিয়ে নিয়ে যান।হাজার দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে মাঠ।কোনো ঝামেলা ছাড়া শেষ হয় উদ্বোধনী ম্যাচটি।খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পদকে ভূষিত হন জলদি মোহামেডান ক্লাবের খেলোয়াড় মালেক।তিনি খেলার প্রধান অতিথি আলমগীরের হাত থেকে ম্যান অব দ্যা ম্যাচ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ