কিশোর ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলা আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর গ্রুপিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবারের আসরে মোট ২৪টি ক্রিকেট একাডেমি প্রতিযোগিতায় লড়ছে। টুর্নামেন্টের দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে এ গ্রুপে জায়গা পেয়েছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি, ড্রিম ক্রিকেট একাডেমি ও ইস্পাহানী ক্রিকেট একাডেমি। বি গ্রুপে রয়েছে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, পোর্টসিটি ক্রিকেট একাডেমি ও চিটাগাং ক্রিকেট একাডেমি। সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে সানরাইজ ক্রিকেট একাডেমি, চিটাগাং ইয়থ ক্রিকেট একাডেমি ও বাঁশখালী ক্রিকেট একাডেমি। ডি গ্রুপে রাখা হয়েছে সন্দীপ ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ও নিও ক্রিকেট একাডেমি। ই গ্রুপে রয়েছে চন্দনাইশ ক্রিকেট একাডেমি, সি এস ক্রিকেট একাডেমি ও এ জে ক্রিকেট একাডেমি। এফ গ্রুপের দলগুলো হলো উদীয়মান ক্রিকেট একাডেমি, বেসিক ক্রিকেট একাডেমি ও নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি। জি গ্রুপে স্থান পেয়েছে শাইনিং ক্রিকেট একাডেমি, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ও রাইজিং স্টার ক্রিকেট একাডেমি। এ ছাড়া এইচ গ্রুপে রয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি ও আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে গ্রুপিং নির্ধারণের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি হাফিজুর রহমান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম রাজা, নিউ ক্রিকেট একাডেমির পরিচালক আবু শামা বিপ্লব, টুর্নামেন্ট কমিটির সদস্য শাহীন হোসেন এবং জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ২৪ দলের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে এবারের আসরের গ্রুপিং।



0 মন্তব্যসমূহ