মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে যৌথভাবে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এই অভিযানে একটি নৌযান থেকে ট্রাকে মাছ তোলার সময় ২৩ ড্রাম সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার টাকা। পরবর্তীতে জব্দ করা ওই মাছ নিলামের মাধ্যমে ৮০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নৌযানের মালিককে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। নিলাম ও জরিমানা বাবদ আদায়কৃত মোট ১ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। মা ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।
বাঁশখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ২৩ ড্রাম সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। একই সাথে নিলামে মাছ বিক্রি ও জরিমানা আদায় করে মোট ১ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।



0 মন্তব্যসমূহ