Recents in Beach

ব্রেকিং নিউজ

সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীনের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার দাবিতে শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে এই অনিয়মের তথ্য উঠে এসেছে। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাত বছরের আয়-ব্যয়ের অডিটে দেখা যায়, সেখানে ৪৫ লক্ষ ৯৮ হাজার ৭৬৩ টাকার ঘাটতি রয়েছে। এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রাখা এবং ক্ষমতার অপব্যবহার করে স্কুল প্রাঙ্গণে হাঁস-মুরগি ও ছাগলের খামার গড়ে তোলার অভিযোগও রয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অভিভাবক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে এমন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থাও কমিয়ে দিচ্ছে। বক্তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইফতেখার আহম্মদ জুয়েল বলেন, বিবেকের তাড়নায় আমরা আজ এখানে সমবেত হয়েছি। আমরা চাই তদন্তের মাধ্যমে অধ্যক্ষ ও তার সহযোগীদের সকল দুর্নীতি জনসমক্ষে প্রকাশ করা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। মানববন্ধন শেষে একটি গণসাক্ষর কর্মসূচিও পালন করা হয়।

সংক্ষেপে:
সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীনের বিরুদ্ধে অর্ধকোটি টাকার দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। অডিট রিপোর্টে বড় অংকের আর্থিক ঘাটতি পাওয়া গেছে।
সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ