দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসেরও বেশি সময়ে এই রোগে মোট ৮৩১ জন শিশুর প্রাণহানি ঘটেছে। বুধবার প্রকাশিত অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজন চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার এবং একজন ঢাকা জেলার বাসিন্দা। প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৫ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪২ হাজার ২৭৯ জন শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন।
দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত চার মাসে এই রোগে মোট ৮৩১ জন শিশুর প্রাণহানি ঘটেছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। বিস্তারিত জানুন সংবাদে।



0 মন্তব্যসমূহ