গত কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবারও সারা দেশে হালকা থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হওয়ায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারির পাশাপাশি নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে।



0 মন্তব্যসমূহ