Recents in Beach

ব্রেকিং নিউজ

এন্ডোমেট্রিওসিস ও এর প্রতিকার নিয়ে প্রখ্যাত বিশেষজ্ঞদের অংশগ্রহণে বিশেষ লাইভ পডকাস্ট অনুষ্ঠিত

এন্ডোমেট্রিওসিস ও এর প্রতিকার নিয়ে প্রখ্যাত বিশেষজ্ঞদের অংশগ্রহণে বিশেষ লাইভ পডকাস্ট অনুষ্ঠিত

এন্ডোমেট্রিওসিস রোগ এবং এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিশেষ লাইভ পডকাস্ট ‘লেটস টক এন্ডোমেট্রিওসিস’। নুভিস্তা ফার্মা নিবেদিত এই আয়োজনের ১১তম পর্বে বিশেষজ্ঞরা এন্ডোমেট্রিওসিসের বিভিন্ন দিক ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি আয়োজনে বিশেষ সহযোগিতা করেছে ডাইনাজেস্ট ও এলাগক্স।

পডকাস্টের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান এবং ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ প্রফেসর মাফরুহা খান পরাগ। তিনি ওজিএসবি চট্টগ্রামের জয়েন্ট সেক্রেটারি এবং এফএসএসবির অর্গানাইজিং সেক্রেটারি হিসেবেও দায়িত্বরত আছেন। অপর অতিথি হিসেবে যুক্ত ছিলেন রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহী ফারজানা তাসমিন।

আইসিআরসির কন্সালটেন্ট ও আইভিএফ কো-ওর্ডিনেটর ডা. নাঈমা শারমিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে এন্ডোমেট্রিওসিসের লক্ষণ, প্রতিকার এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।

সংক্ষেপে:
এন্ডোমেট্রিওসিস ও এর প্রতিকার নিয়ে প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিশেষ লাইভ পডকাস্ট। নুভিস্তা ফার্মার এই আয়োজনে রোগটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
এন্ডোমেট্রিওসিস ও এর প্রতিকার নিয়ে প্রখ্যাত বিশেষজ্ঞদের অংশগ্রহণে বিশেষ লাইভ পডকাস্ট অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ