Recents in Beach

ব্রেকিং নিউজ

সবুজ বাংলাদেশ বাঁশখালী উপজেলার বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠিত।

এম মনিরঃ
মুজিব বর্ষ উপলক্ষে মাসব্যাপী ৩০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকার নিবন্ধিত জাতীয় পর্যায়ের সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ চট্টগ্রাম বাঁশখালী উপজেলা জেলা শাখার বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি বাঁশখালী উপজেলা পরিষদ প্রাংগনে অনুষ্ঠিত হয়।

২৪ জুলাই শুক্রবার বিকেল ৪ টায় সবুজ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আরিফুল হক তায়েফ সহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বাঁশখালী প্রতিনিধি হিমেল বাপ্পা, আইন সমাচার সম্পাদক জাফরান আদনান। বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুল হক ইমরান, মোহাম্মদ ওয়াহেদ, সিটিজি টিভি ক্রাইম এর চট্টগ্রাম প্রতিনিধি  মুনিরুল মান্নান, ব্যবসায়ী ইমরান, সবুজ বাংলাদেশ বাঁশখালী শাখার আহবায়ক প্রান্ত বড়ুয়া অনয় , সদস্য সচিব ফরহাদুল ইসলাম, যুগ্ম আহবায়ক তাওহিদ রানা,মিসবাউল হক,হুমায়ুন কবির সহ আরো অনেকেই।

বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি শেষে উপজেলা পরিষদ থেকে র‍্যালী নিয়ে বাঁশখালী সরকারি আলাওল কলেজে একটি সামাজিক সচেতনতা ও প্রাকৃতিক দূর্যোগ থেকে বাচতে বৃক্ষ রোপণে গুরুত্বপূর্ণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সবুজ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আরিফুল হক তায়েফ বলেন, প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অভিযানে তারুণ্যের অগ্রযাত্রা এনে দিবে সবুজ শ্যামল সমৃদ্ধ বাংলাদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ